ইমাম নাওয়াওয়ী [রহ] বলেন, “বিবাহিত নারীর দুই হাত ও দুই পা মেহেদী দ্বারা খেযাব করা মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদীস রয়েছে। প্রসিদ্ধ হাদীস দ্বারা তিনি হাদীসের দিকে ইঙ্গিত করেছেন। জনৈকা নারী আয়েশা [রা]-কে মেহেদীর খেজাব সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি বলেন, এতে সমস্যা নেই, তবে আমি তা পছন্দ করি না। কারণ আমার রাসুল [সা] তা পছন্দ করতেন না। আয়েশা [রা] থেকে আরো বর্ণিত, তিনি বলেন- জনৈকা নারী হাতে কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রাসুল [সা]-এর দিকে ইশারা করেন, নবী রাসুল [সা] তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বলেন, আমি জানি না এটা পুরুষের হাত না নারীর হাত? সে বলল, বরং নারীর হাত। তিনি বলেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখ পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিয়ে। তবে এমন বস্তু দিয়ে রঙ করবে না, যা জমে যায় ও পবিত্রতা অর্জনে বাঁধা হয়। (আবু দাউদ)